shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

করোনা মোকাবেলায় নেপাল সেনাবাহিনীকে জরুরি চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ জুন ২০২১, ২০:১১

করোনা মোকাবেলায় নেপাল সেনাবাহিনীকে জরুরি চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী

সম্প্রতি করোনা মহামারির দ্বিতীয় ঢেউ বিশ্বের বিভিন্ন দেশে বিপদজনকভাবে বিস্তার লাভ করেছে। বাংলাদেশের বন্ধু প্রতীম রাষ্ট্র নেপালেও করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

এ প্রেক্ষিতে নেপাল সেনাবাহিনীর অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনী নেপাল সেনাবাহিনীর জন্য জরুরী চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে প্রদানের উদ্যোগ গ্রহণ করে।

আজ বৃহস্পতিবার (৩ জুন) সকালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বঙ্গবন্ধু, ঢাকাতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি নেপালের রাষ্ট্রদুত ডা: বানসিধর মিশরা এর নিকট এসব চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

এসকল সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের জরুরি ঔষধ, পিপিই সেট, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, ডিসপোজেবল ক্যাপ, এক্সামিনেশন গ্লাভস ইত্যাদি।বাংলাদেশ সেনাবাহিনীর এ সহায়তা নেপাল সেনাবাহিনীকে কোভিড পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, বন্ধু প্রতীম প্রতিবেশী দেশ নেপালে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পরে  বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল চিকিৎসা ও খাদ্য  সহায়তা প্রদানের উদ্দেশ্যে নেপালে প্রেরণ করা হয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।