shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কাতার বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেই প্র্যাকটিস সেশন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ জুন ২০২১, ২৩:০৬

কাতার বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেই প্র্যাকটিস সেশন

‘‘ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২” ও “এএফসি এশিয়ান কাপ চায়না ২০২৩ (প্রিলিমিনারি জয়েন্ট রাউন্ড -২)” এর খেলা উপলক্ষ্যে অদ্য (০৪ জুন) বাংলাদেশ জাতীয় ফুটবল দল এর কোনো প্র্যাকটিস সেশন নেই।

হেড কোচ জেমি ডে দলের গতকালকের একাদশকে নিয়ে কাতার সময় সকাল ১০.০০ ঘটিকা হতে সকাল ১০.৩০ ঘটিকা পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১.০০ ঘটিকা হতে দুপুর ১.৩০ ঘটিকা) সুংমিং সেশন সম্পন্ন করেছেন। আর একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়ে কাতার সময় বিকাল ৩.০০ ঘটিকা থেকে ৪.০০ ঘটিকা পর্যন্ত (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০০ ঘটিকা হতে সন্ধ্যা ৭.০০ ঘটিকা) জিম সেশন সম্পন্ন করবে।  

শুক্রবার (০৫ জুন) বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুই ভাগে বিভক্ত হয়ে কাতার সময় সকাল ১০.০০ ঘটিকা হতে সকাল ১১.০০ ঘটিকা (বাংলাদেশ সময় দুপুর ১.০০ ঘটিকা হতে দুপুর ২.০০ ঘটিকা) পর্যন্ত জিম সেশন সম্পন্ন করবে। পরে কাতার ইউনিভার্সিটি মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাতার সময় বিকাল ৪.৩০ ঘটিকা হতে সন্ধ্যা ৬.৩০ ঘটিকা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ ঘটিকা হতে রাত ৯.৩০ ঘটিকা) পর্যন্ত প্র্যাকটিস করবে। 

উল্লেখ্য যে, বাংলাদেশ জাতীয় ফুটবল দল এর মিডফিল্ডার সোহেল রানা (০৩ জুন) আফগানিস্তান এর বিপক্ষে খেলা চলাকালীন বাম হাতে ব্যাথা পান। ম্যাচ শেষে হাসপাতালে তার এক্স রে ও এমআরআই করা হয়। রিপোর্টে তার হাতে চিড় ধরা পড়ে। ফলে "ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২” ও “এএফসি এশিয়ান কাপ চায়না ২০২৩ (প্রিলিমিনারি জয়েন্ট রাউন্ড -২)” এর পরের দুই ম্যাচ খেলতে পারবে না সোহেল রানা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।