shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

চীন থেকে ৬ লাখ টিকা আসছে আজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ জুন ২০২১, ১২:২৪

ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

চীনের উপহারের টিকার দ্বিতীয় চালানটি আজ রবিবার বিকেলে ঢাকায় পৌঁছাবে। বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি বিমান সিনোফার্মের ৬ লাখ টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে ঢাকায় আসবে।

রবিবার ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে ৬ লাখ উপহারের টিকা বেইজিং এয়ারপোর্টে বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি বিমানে উঠানো হয়েছে। বিমান দুইটি এয়ারপোর্ট থেকে ঢাকায় রওনা দেবে। রবিবার বিকেল নাগাদ বিমান দুইটি ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনের টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রথম দফা উপহারের টিকার মতোই এটাও চীনের সিনোফার্মের তৈরি। বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশও দ্বিতীয় চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।