shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

চীন থেকে টিকা নিয়ে দেশে ফিরল বাংলাদেশ বিমান বাহিনী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ জুন ২০২১, ০১:৩৬

চীন থেকে টিকা নিয়ে দেশে ফিরল বাংলাদেশ বিমান বাহিনী

বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি সি-১৩০জে পরিবহন বিমান করোনাভাইরাস প্রতিরোধে সিনোফার্মের ৬ লাখ ডোজ টিকা ও সিরিঞ্জ নিয়ে রবিবার (১৩ জুন) চীন থেকে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু কুর্মিটোলা, ঢাকায় অবতরণ করেছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ চীন হতে করোনাভাইরাস প্রতিরোধে সিনোফার্মের ৬ লাখ ডোজ টিকা ও সিরিঞ্জ নিয়ে বিমান বাহিনীর দুইটি সি-১৩০জে পরিবহন বিমান দেশে ফেরার মাধ্যমে এই ফেরি মিশন সম্পন্ন করেছে।

উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে চীন হতে করোনাভাইরাসের টিকা সংগ্রহের নিমিত্তে শনিবার (১২ জুন) বিমান বাহিনীর ২৬ জন এয়ার ক্রু এবং সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধিসহ চীনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছিলেন। উইং কমান্ডার মোঃ হাবিবুর রহমান, জিডি(পি) এবং উইং কমান্ডার শেখ মুর্তাজা গালিব, জিডি(পি) এই দুইটি সি-১৩০জে পরিবহন বিমানের মিশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।