স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৬ জুন ২০২১, ১৮:০৪
বিদেশগামী প্রবাসী শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশেন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি-বায়রা।
বুধবার (১৬ জুন) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা জানায়, টিকা দেয়া না থাকলে, সৌদি আরবে গিয়ে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হয়; যা ব্যয়বহুল। তাই রেমিটেন্স যোদ্ধাদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে দ্রুত টিকা দেবার দাবি তাদের।
একই সাথে বিভিন্ন এয়ার-লাইন্সের লাগামহীন বিমান ভাড়া নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার দাবিও জানান তারা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com