ফরিদপুর প্রতিনিধি ২১ জুন ২০২১, ২৩:০৫
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ কমিটি গঠন নিয়ে অনিয়মের নানা তথ্য গণমাধ্যমে এসেছে বেশ কয়েকদিন ধরে। এবার বেরিয়ে আসছে একই জেলার মধুখালী উপজেলা ছাত্রলীগ কমিটি গঠনের থলের বিড়াল।
আলফাডাঙ্গা কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল একই উপজেলার ছাত্রদলের যুগ্ম আহবায়ককে। একই জেলার পাশের উপজেলা বোয়ালমারীতেও অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কমিটি গঠনের অভিযোগ উঠে। প্রান্ত সিদ্দিক নামে যাকে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে, তিনি বিগত নির্বাচনগুলিতে প্রকাশ্যেই নৌকা আর আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে ভোট চেয়েছেন। এমন ভিডিও ও স্টিল ছবি অনেকের হাতে হাতে।
এবার এলো পাশের উপজেলা মধুখালী ছাত্রলীগ কমিটি গঠনের নানা অনিয়ম। সেখানে, রায়পুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন-আহবায়ককে করা হয়েছে মধুখালি উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
উপজেলা কমিটি নিয়ে একের পর এক এমন কান্ডে, ফরিদপুর জেলার তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনেক নেতা কর্মি এখন হতাশ। এসব ঘটনায় ভবিষ্যতে দলের অনেক ক্ষতি হবে বলে আশঙ্কা তাদের। তবে, অনেকে এর জন্য আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যকে দোষারোপ করছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, দলের মধ্যে নিজের কোন লোক নেই। তাই তিনি অন্য দল থেকে লোক এনে প্রভাব খাটিয়ে ছাত্রলীগের কমিটি করছেন।
এরআগে, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার ছাত্রলীগ কমিটি গঠন নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এমন সমালোচনারমুখে আলফাডাঙ্গা উপজেলা সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রায়হান রনিকে বহিষ্কার করে ছাত্রলীগ। এরআগে তাকে সংগঠনের সবধরনের পদ থেকে অব্যাহতি দেয় জাতীয়তাবাদী ছাত্রদলও।
বহুল সমালোচিত আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী ছাত্রলীগ কমিটি ভেঙ্গে দিয়ে বিতর্ক ছাড়া নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি গঠরে দাবি জানিয়েছেন, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মিরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com