shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

চৌদ্দগ্রামে আ’লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ২৩ জুন ২০২১, ২১:১১

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ আওয়ামীলীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার চৌদ্দগ্রাম বাজারস্থ মুজিবুল হক এমপির কার্যালয়ে আয়োজিত কেক কাটা অনুষ্ঠান, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট আবুল খায়ের, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী।

উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এএসএম শাহীন মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, সাবেক যুগ্ম আহবায়ক কাজী আল রাফি। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলালীগ, যুব মহিলালীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।