স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৩ জুন ২০২১, ২১:২০
বৈশ্বিক সুরক্ষা নিশ্চিতে সামরিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ জুন) মস্কোতে তিন দিনব্যাপী নবম আন্তর্জাতিক নিরাপত্তা সম্মলনে ধারণকৃত বক্তব্যে এ তাগিদ দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী জানান, সম্ভাব্য সব উৎস থেকে ভ্যাকসিন পেতে চেষ্টা করছে তার সরকার।
বাংলাদেশের টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের সরকার টিকার জন্য রাশিয়ার সঙ্গে সংযুক্ত আছে। আমাদের যদি টিকা উৎপাদন চেইনে নেয়া হয়, আমরা বিশ্ব সম্প্রদায়কে সহায়তা দিতে পারবো।'
শেখ হাসিনা বলেন, 'বর্তমান সময়ে কোভিড-১৯ মহামারি বিশ্বের অন্যতম বড় সমস্যা। এটি শুধু লাখ লাখ জীবনই নেয়নি, অর্থনীতিকে বিধ্বস্ত করে দিয়েছে এবং সারাবিশ্বের কোটি কোটি মানুষের জীবিকাকে ক্ষতিগ্রস্ত করেছে।'
প্রধানমন্ত্রী বলেন, 'সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং বিভিন্ন সেক্টরে প্রণোদনা প্রদানের মাধ্যমে বাংলাদেশ সরকার এ মহামারিবিরোধী লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখিয়েছে।’
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com