shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

কঠোর লকডাউন, মাঠে সেনাবাহিনী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ জুন ২০২১, ০২:১৭

কঠোর লকডাউন, মাঠে সেনাবাহিনী

আগামী ২৮ জুন থেকে সারা দেশে এক সপ্তাহের কঠোর লকডাউন জারি থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শুক্রবার রাতে তিনি গণমাধ্যমকে এমনটা জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকবে সেনাবাহিনী। প্রজ্ঞাপনে আরও বলা হয় এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সময়টায় সরকার কঠোর অবস্থানে থাকবে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, ‘কঠোর, খুবই কঠোর অবস্থানে আমরা থাকতে চাই। কারণ, করোনা সংক্রমণের এই চেইন ভাঙতে গেলে এটাই আমাদের করতে হবে।’

কঠোর লকডাউনের সময়টায় প্রয়োজন ছাড়া একজন মানুষও বাড়ির বাইরে আসতে পারবে না বলেও জানান জন প্রশাসন প্রতিমন্ত্রী। বলেন, ‘মানুষ অপ্রয়োজনে বাড়ির বাইরে আসবে না। অফিস আদালতগুলো বন্ধ থাকবে।’

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাসের বিষয়টি সামনে রেখে তিনি জানান, ৩০ জুন বাজেটের যে বিষয়টি আছে এ সংক্রান্ত যে কার্যক্রমগুলো আছে, এনবিআর রিলেটেড, পেমেন্ট রিলেটেড সেই কাজগুলো করার জন্য স্বল্পপরিসরে এগুলো খোলা থাকবে। তা ছাড়া, অন্য সব কিছু বন্ধ থাকবে।’
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেয়া হবে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘২৮ জুন থেকে এক সপ্তাহের জন্য এই কঠোর বিধিনিষেধ দেয়া হয়েছে। এরপর পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে সেটা আমরা বাড়াব।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।