স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৭ জুন ২০২১, ২২:৫৯
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা আওয়ামী লীগ। করোনাভাইরাস মহামারীর কারণে এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উপদযাপন করা হয়।
কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এইচ এম আলমগীর এর সঞ্চালনায় সভায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ আবুল বশির, বিশেষ অতিথি ছিলেন শেখ জামাল, নন্দলাল সরকার, এনামুল হক ভূঁইয়া, জসিম উদ্দিন মিলনসহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, উন্নয়নের অগ্রযাত্রার ধারাবাহিকতার কারণে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্বের অনেক দেশ আজ বাংলাদেশের অনুকরণ করছে।
সভায়, কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেন দলের প্রবাসী নেতাকর্মীরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com