shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

মেয়র তাপসের প্ররোচনায় আমার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে: সাঈদ খোকন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জুন ২০২১, ১৩:০৯

মেয়র তাপসের প্ররোচনায় আমার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে: সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন বলেছেন, বর্তমান মেয়র তাপসের প্ররোচনায় তার তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসহ তার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের আটটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

সাঈদ খোকন বলেন, মেয়র হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতা ঢাকতেই তিনি একের পর এক ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছেন। সন্দেহের বশবর্তী হয়ে একজন সম্মানিত মানুষের সম্মান ক্ষুণ্ণ করা কোনো ভাবেই কাম্য হতে পারে না। ঢাকার শেষ সর্দার মালেক সর্দারের কন্যা, ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের স্ত্রী লাঞ্ছিত হবে, এটা ঢাকাবাসী মেনে নেবে না।

তিনি বলেন, তাপস তার ব্যর্থতা ঢাকতে বারবার আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে। এখন দুদককে ব্যবহার করে মামলা দিয়েছে। আমার বিশ্বাস জম্মেছে তাপসের ক্রমাগত প্ররোচনায় এমন কাণ্ড ঘটেছে। আপনি দুদকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জিজ্ঞাসা করলেই পাবেন।

সাঈদ খোকন আরও বলেন, দুর্নীতি দমন কমিশন কোনোরূপ নোটিশ প্রদান না করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাসরি আদালতের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করে। এমন কর্মকাণ্ড আমার ও আমার পরিবারের মৌলিক ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করেছে। আমরা আইনি পদক্ষেপের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেবো। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।