shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

সৌদি ও কুয়েতগামীদের দেওয়া হবে ফাইজারের টিকা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জুন ২০২১, ২০:৫৩

সৌদি ও কুয়েতগামীদের দেওয়া হবে ফাইজারের টিকা

কোয়ারেন্টিনের খরচ বাঁচাতে সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসী শ্রমিকদের করোনাভাইরাস প্রতিরোধক ফাইজার-বায়োএনটেকের টিকা দেবে সরকার। আগামী বৃহস্পতিবার থেকে ঢাকার সাতটি টিকাদান কেন্দ্রে এ টিকাদান শুরু হবে। বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘প্রবাসী শ্রমিকদের কোয়ারেন্টিনের খরচ বাঁচাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে প্রবাসী শ্রমিকদের ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ফাইজারের টিকা নিয়ে গেলে কুয়েত ও সৌদি আরবে কোয়ারেন্টিন করতে হয় না। অন্য টিকা নিয়ে গেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়। কোয়ারেন্টিনের জন্য বাংলাদেশি ৭০ হাজার টাকা খরচ করতে হয় প্রত্যেকের পেছনে। এটা মাননীয় প্রধানমন্ত্রীরও সিদ্ধান্ত। আমাদের বিদেশে কর্মরত শ্রমিক যারা কুয়েত এবং সৌদি আরবে যাচ্ছেন তাদেরকে এই টিকা দেওয়ার জন্য।’

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে তালিকা দিচ্ছে সে অনুযায়ী টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

বিনামূল্যে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। গণটিকাদান শুরুর পর সঙ্কটে পড়ার পর গত ৩১ মে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে বিনামূল্যে এ টিকাগুলো পাওয়ায় যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।