স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৯ জুন ২০২১, ২২:২৬
করোনার কারণে যে সব ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে সে সব ইউনিয়নে দায়িত্বে থাকবেন বর্তমান নির্বাচিত জনপ্রতিনিধিরাই।
মঙ্গলবার (২৯ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিপত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় মেয়াদোত্তীর্ণ ও শিগগিরই মেয়াদোর্ত্তীণ হবে এমন ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন না হওয়া পর্যন্ত কার্যক্রম পরিচালনার অসুবিধা দূর করতে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
এর আগে সারাদেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও করোনার কারণে স্থগিত করা হয় খুলনা বিভাগসহ ১৬৩ ইউনিয়নের নির্বাচন। তবে ২১ জুন অনুষ্ঠিত হয় ১০৪টি ইউনিয়নের নির্বাচন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com