shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

মহামারিতে সঠিক পথেই হাঁটছে দেশ: প্রধানমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জুন ২০২১, ২২:৩৪

প্রধানমন্ত্রী

করোনায় সঠিক পথেই হাঁটছে দেশ। জাতীয় সংসদে এ কথা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, টিকার সংকট নেই। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির পর সংকট কেটে গেছে। জুলাইয়ে মিলছে আরও টিকা; যাতে ফের শুরু গণটিকা কার্যক্রম।

আমলাতন্ত্রের চাপে সংসদ সদস্যদের ক্ষমতা ও কতৃত্ব নিয়ে সংসদে যে আলোচনার ঝড় উঠেছিলো আগের দিন, তার রেশ ছিলো মঙ্গলবারও।

এদিন বিএনপি ও জাতীয় পার্টির এমপিরা কথা বলেন আমলাতন্ত্রের চাপে তাদের কর্তৃত্ব নিয়ে। অর্থবিলের সংশোধনী নিয়ে কথা হলেও কেউ কেউ অভিযোগ করেন, আমলাদের কারণে নিগৃত হচ্ছেন জনপ্রতিনিধিরা। দাবি তোলেন, এলাকায় তাদের মূল্যায়নের।

এরপরই বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারী করোনার মোকাবেলায় বিরোধী এমপিদের বিভিন্ন সমালোচনার জবাব দেন তিনি। বলেন, এই মহামারীতে সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে তখন সঠিক পথেই হাঁটছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন করোনার ভ্যাকসিন নিয়ে যে সংকট ছিলো তা কেটে গেছে  চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির পর। জুলাই থেকে শুরু হবে গণটিকা কার্যক্রম, তবে প্রবাসীদের অগ্রাধিকার দেয়া হবে ফাইজারের টিকায়।

সংসদে দীর্ঘ বক্তব্যে ২১-২২ অর্থ বছরে বিভিন্ন খাতে বরাদ্দের যৌক্তিকতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে সংসদ সদস্যদের ভোটে পাশ হয় অর্থবিল ২০২১।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।