স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩০ জুন ২০২১, ১৬:০১
করোনাভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে আবারও প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।
দেশের মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালসহ টিকা কেন্দ্রগুলোতে দেয়া হবে সিনোফার্মের টিকা। আর রাজধানীর সাতটি কেন্দ্রে দেয়া হবে ফাইজারের টিকা। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। তবে অগ্রাধিকারের ভিত্তিতেই সারাদেশে টিকা দেয়া হবে।
দ্বিতীয় পর্যায়ে প্রথম ডোজের টিকা কার্যক্রম ঢাকা শহরের ৪০টি কেন্দ্রে পুরোদমে টিকাদান কার্যক্রম চালু করা হবে। যেখানে আগে
৪৮টি কেন্দ্রে টিকা কার্যক্রম চালু ছিল।
বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন অধিদফতরের লাইন ডিরেক্টর ও কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
তিনি বলেন, দেশব্যাপী বৃহস্পতিবার (১ জুলাই) সিনোফার্মের টিকা দেয়ার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সব মেডিকেল কলেজ হাসপাতাল, সকল জেলা সদর হাসপাতালসহ চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস হাসপাতাল ও সৈয়দপুর সদর হাসপাতালে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা দেয়া হবে।
অগ্রাধিকার তালিকায় যারা আছেন, বিশেষ করে আমাদের মেডিকেল, নার্সিং ও ম্যাটস শিক্ষার্থীরা টিকা পাবেন। একইসঙ্গে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, পুলিশ বাহিনীর লোকজন ও অন্যান্য অগ্রাধিকার কর্মীরাও টিকা নিতে পারবেন। এছাড়াও যারা আগেই নিবন্ধন করে টিকা নিতে পারেননি তারা নিতে পারবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com