shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

বাংলাদেশসহ ৩ দেশে ফ্লাইট স্থগিত করল এমিরেটস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ জুলাই ২০২১, ১৫:৪১

বাংলাদেশসহ ৩ দেশে ফ্লাইট স্থগিত করল এমিরেটস

বাংলাদেশসহ তিনটি দেশের যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত করেছে এমিরেটস এয়ারলাইন্স। বাকী দুটি দেশ হলো পাকিস্তান ও শ্রীলঙ্কা। আগামী ১৫ জুলাই পর্যন্ত এসব দেশ থেকে কোনো যাত্রী নেবে না বলে জানিয়েছে দুবাই ভিত্তিক এয়ারলাইন্সটি তাদের ওয়েবসাইটে।

ওয়েবসাইটে তারা জানায়, গত ১৪ দিনে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা হয়ে যারা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য সংযুক্ত হয়েছেন তাদেরকে প্রবেশের অনুমতি দেয়া হবে না। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, আমিরাতের গোল্ডেন ভিসাধারী ব্যক্তি এবং কূটনৈতিক মিশনের সদস্যগণ যারা করোনার সাম্প্রতিক বিধি মেনে চলেছেন তাদের প্রবেশের অনুমতি দেয়া হবে।

এর আগে ১৫ জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় এমিরেটস। এর একদিন পরই নতুন করে এই ঘোষণা দিল তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।