স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৫ জুলাই ২০২১, ২১:৫৬
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার জনাব বিক্রম কুমার দোরাইস্বামী আজ সোমবার (০৫ জুলাই) সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি এর সাথে সাক্ষাৎ করেন।
এসময় হাই কমিশনারের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডিফেন্স এ্যাটাশে ব্রিগেডিয়ার জাগদ্বীপ সিং চীমা।
ভারতীয় হাই কমিশনার সেনাসদরে এসে পোঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন। সাক্ষাতকালে তাঁরা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। হাই কমিশনার দোরাইস্বামী সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিন-কে অভিনন্দন জানান।
সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য ভারতীয় হাই কমিশনারকে ধন্যবাদ জানান। এছাড়াও আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্বরণ করে জেনারেল শফিউদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com