স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ জুলাই ২০২১, ০১:৩৪
আজ বুধবার সকাল থেকে আবার করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন শুরু। ৩৫ বছর এবং তার বেশি যাদের বয়স তারা রেজিস্ট্রেশন করতে পারবেন।
মঙ্গলবার (৬ জুলাই) রাতে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা আমরা পেয়েছি। প্রযুক্তিগত সব প্রস্তুতি শেষ। বুধাবার থেকেই সবাই রেজিস্ট্রেশন করতে পারবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৬ জুলাই) রাত ৯টা থেকে সুরক্ষা ওযেবসাইট সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
নিবন্ধন পক্রিয়া: স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সুরক্ষা অ্যাপে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করতে হবে। ফোন ও জাতীয় পরিচয়পত্রের নম্বর, নাম, জন্মতারিখের পাশাপাশি কোনো শারীরিক জটিলতা আছে কি না, পেশা কী- তাও জানাতে হবে।
স্মার্ট ফোনে ইন্টারনেট সংযুক্ত করে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপে তথ্য দিলে টিকার আপডেট সম্পর্কে গ্রহীতাদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। বিশ্বের বিভিন্ন দেশ টিকা বিতরণ করতে এই প্রযুক্তি ব্যবহার করছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com