স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ জুলাই ২০২১, ১৫:২১
অবশেষে প্রবাসীদের টিকা দেয়া শুরু হয়েছে। রাজধানীর ৭টি কেন্দ্র থেকে ফাইজারের টিকা নিচ্ছেন, সৌদি আরব ও কুয়েত প্রবাসীরা।
প্রবাসীরা জানান, বুধবার (৭ জুলাই) সকালে কেন্দ্রে এসে ঝুকি-ঝামেলা ছাড়াই টিকা নিতে পেরেছেন। রাজধানীর মধ্যে ৭টি কেন্দ্র টিকা দেয়া হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতাল।
সংরক্ষিত এই ৭টি কেন্দ্র ছাড়া, অন্য কেন্দ্রগুলোতে নিবন্ধিত হয়ে টিকা নিতে পারবেন, অন্য দেশের প্রবাসী শ্রমিকরা। বিএমইটি মহাপরিচালক জানান, ফাইজারের একটি টিকা নেয়ার পরই, সনদ পাবেন তারা। সৌদি ও কুয়েত প্রবাসীরা চাইলে মডার্নার টিকাও নিতে পারবেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com