স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১০ জুলাই ২০২১, ১৬:৫২
আগস্ট মাসের প্রথম সপ্তাহে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজারের আরও ৬০ লাখ ডোজ টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১০ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আল্লাহর রহমতে দেশে টিকার সমস্যার সমাধান হয়ে গেছে। ইতোমধ্যে কোভ্যাক্সের আওতায় ৪৫ লাখ টিকা এসেছে। গতকাল শুক্রবার (৯ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমরা চিঠি পেয়েছি। তারা আমাদের কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় ফাইজার বায়োএনটেকের আরও ৬০ লাখ টিকা দেবে।
তিনি বলেন, চীন থেকেও টিকার বড় চালান আসছে। তাদের থেকে আমরা আরও টিকা পাব। সব মিলিয়ে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দেড় থেকে পৌনে দুই কোটি ডোজ টিকা বাংলাদেশের হাতে আসবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com