shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

আর্মি এমপি ইউনিট কর্তৃক গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ জুলাই ২০২১, ১৮:৩২

আর্মি এমপি ইউনিট কর্তৃক গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন গরীব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত এর মাধ্যমে সেনাসদর, এজি’র শাখা, পিএস পরিদপ্তর এর সার্বিক তত্ত্বাবধানে আজ রবিবার (১১ জুলাই) ঢাকা ক্যান্টনমেন্ট এর আশেপাশের এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর মিলিটারি পুলিশ (এমপি) ইউনিট।

আর্মি এমপি ইউনিট কর্তৃক ঢাকা সেনানিবাস, বনানী এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশন এলাকার ১০০টি গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই ইউনিটের সকল পদবীর সদস্যদের নিজেদের সঞ্চিত রেশনের টাকায় এই ত্রাণ বিতরণ-অভাবী, দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসিফুটানোর জন্য সেনাবাহিনীর একটি ক্ষুদ্র প্রয়াস।

উল্লেখ্য, গত জানুয়ারি ২০২১ হতে এ যাবত অত্র ইউনিট কর্তৃক সর্বমোট ২০০টি পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, প্রভোষ্ট মার্শাল, মিলিটারি পুলিশ কোর এবং আর্মি এমপি ইউনিট এর অধিনায়ক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।