স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ জুলাই ২০২১, ১৪:৪৫
পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ সামনে রেখে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল থাকবে। এরপর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবার কঠোর বিধিনিষেধ বহাল থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, ঈদ উদযাপন, আগামী ১৫ জুলাই মধ্যরাত থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল থাকবে। জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ে জনসাধারণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এর আগে, গতকাল সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, করোনা মহামারি বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ (লকডাউন) আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হচ্ছে। এ বিষয়ে মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
ঈদে বাড়ি যাওয়ার বিষয়টি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার শর্তে গাড়ি চলাচলের সুবিধা দেওয়া হবে। এই আট দিনে স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলবে। একইসঙ্গে সীমিত পরিসরে খুলবে দোকানপাট ও শপিংমল। তবে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস। আর আগামী ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হবে।
করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com