shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

স্বাস্থ্যবিধি না মানলে যাত্রী ও লঞ্চ মালিকদের জরিমানা: নৌ প্রতিমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ জুলাই ২০২১, ১৭:০৩

স্বাস্থ্যবিধি না মানলে যাত্রী ও লঞ্চ মালিকদের জরিমানা: নৌ প্রতিমন্ত্রী

মাস্ক পরিধানসহ নৌ ভ্রমণে স্বাস্থ্যবিধি না মানলে যাত্রী ও লঞ্চ মালিকদের জরিমানা করা হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি লঞ্চ মালিকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার দুপুর ১২টায় সদরঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস কলকারখানা বন্ধ থাকায় ঈদের আগে পরে বহু শ্রমিক ঢাকা ছাড়বে। তাদের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করা হচ্ছে। এছাড়া কর্মহীন নৌ শ্রমিকদের প্রণোদনা দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে ঈদকে ঘিরে সদরঘাটের উন্নয়ন কাজ চলছে। নতুন পল্টুন লাগানো হচ্ছে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা এই সুন্দর সদরঘাট দেখতে পাচ্ছি। এর আগে আমরা এটা কল্পনাও করতে পারিনি। আগে মানুষ বলতো উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। আর এখন আমরা বলতে পারি দেখতে হলে সদরঘাট চলে যাও সদরঘাট।’ আজ বুধবার রাত ১২ টা থেকে সদরঘাট থেকে দক্ষিণ বাংলার রুটে চালু হচ্ছে লঞ্চ। চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।