shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

একসঙ্গে দুটি দল করা যাবে না: জিএম কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ জুলাই ২০২১, ১৮:৪৩

একসঙ্গে দুটি দল করা যাবে না: জিএম কাদের

দল গঠনের বিষয়ে আপত্তি না থাকলেও একসঙ্গে দুটি দল করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বুধবার (১৪ জুলাই) দুপুরে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন। এদিন সকালে গঠিত ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ এরিক এরশাদের ঘোষিত ‘নতুন জাপার’ কমিটিকে ইঙ্গিত করে এ কথা বলেন জিএম কাদের।

বুধবার রওশন এরশাদকে চেয়ারম্যান, বিদিশা ও সাদকে কো-চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশীদকে জাপার ভারপ্রাপ্ত মহাসচিব করে নতুন জাপা ঘোষণা করেন এরিক।

এর প্রতিক্রিয়ায় জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘দল করার (গঠন) বিষয়ে আমাদের আপত্তি নেই। তবে একসঙ্গে দুটি দল কেউ করতে পারবেন না। গঠনতন্ত্রে এটা স্পষ্ট লেখা আছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাজনৈতিক দল করার অধিকার যেকোনও মানুষেরই আছে। তবে কেউ একসঙ্গে দুটি দল করতে পারবেন না। কেউ দল করতে চাইলে নির্বাচন কমিশনের নিবন্ধন দরকার হয়। সেটা না হলে নির্বাচন করতে পারবেন না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।