shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

ঈদ ঘিরে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ জুলাই ২০২১, ১৫:০০

ঈদ ঘিরে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়

কঠোর লকডাউন শিথিল হওয়ায় বুধবার মধ্যরাত থেকে সারা দেশে চলছে গণপরিবহণ। ঈদ ঘিরে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাসস্টেন্ডে বাড়ি ফেরা মানুষের ভিড় দেখা গেছে। কমলাপুর রেল স্টেশনে টিকিটের জন্য ছিলো দীর্ঘ লাইন।

এছাড়া সড়ক-মহাসড়ক, নৌ পথে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। কোথাও কোথাও দেখা দিয়েছে দীর্ঘ যানজটের। 

প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনগুলো চালাচলের কথা বলা হলেও তা উপেক্ষিতই রয়ে গেছে। 

এর আগে বিধিনিষেধ শিথিল করে গত মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে বিধিনিষেধ শিথিল করা হয় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। তবে এ সময় সর্বাবস্থায় জনসাধারণকে সতর্ক থাকা এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।