স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৫ জুলাই ২০২১, ১৬:১৭
ভ্যাকসিনের কোনো অভাব হবে না, যথা সময়ে সব টিকা দেশে আনা হবে। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে, স্বেচ্ছাসেবক লীগের খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে এসব বলেন তিনি।
ওবায়দুল কাদের আরো বলেন, মানুষের পাশে না দাঁড়িয়ে কেবল ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহা পালনের আহবান জানান তিনি। অনুষ্ঠানে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com