স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৫ জুলাই ২০২১, ১৬:২১
এবারও জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে না। বুধবার (১৫ জুলাই) রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এ তথ্য জানিয়েছেন।
আবু নাছের বলেন, জাতীয় ঈদগাহে ঈদের নামাজের আয়োজন করতে অন্তত এক মাস সময় লাগে। সেই সময় এখন নেই। অন্যদিকে করোনো সংক্রমণের উচ্চহারে স্বাস্থ্যবিধির দিকে নজর দিয়ে ব্যাপক জনসমাগম এড়াতে এবছর জাতীয় ঈদগাহে ঈদের জামাতের আয়োজন না করে মসজিদে আয়োজনের পক্ষে সিটি করপোরেশন।
গত বছরও করোনা সংক্রমণের শুরুর পর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা হয়নি। এর স্থলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে গত মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদুল আজহার জামাত মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়াও মসজিদে ঈদের নামাজ আয়োজনের ক্ষেত্রে কার্পেট বিছানো যাবে না। নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুমুক্ত করতে হবে। মুসল্লিরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com