shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ১০০ অক্সিজেন সিলিন্ডার দিলেন প্রধানমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ জুলাই ২০২১, ২১:০৭

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ১০০ অক্সিজেন সিলিন্ডার দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রে করোনা রোগীদের জন্য ৫০টি করে মোট ১০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন।

আজ শনিবার টুঙ্গিপাড়ার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, কোটালীপাড়ার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন। পরে তাদের অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের (হাসপাতালের) প্রধানদের হাতে এসব অক্সিজেন সিলিন্ডার তুলে দেন।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস এবং কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল বিশ্বাসসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।