স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৮ জুলাই ২০২১, ১৪:১৬
চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা আরও ২০ লাখ ডোজ টিকা দুই চালানে দেশে পৌঁছেছে। এ নিয়ে সিনোফার্মের মোট ৪০ লাখ ডোজ টিকা দেশে এলো। গতকাল শনিবার রাত ১১টা ৩৫ মিনিটে টিকা বহনকারী প্রথম বিমানটি অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর রাত ৩টায় অবতরণ করে দ্বিতীয় বিমানটি।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর ড. মো. শামসুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম চালানের ১০ লাখের পর শনিবার দিবাগত রাত ৩টায় আরেকটি বিশেষ ফ্লাইটে আরও ১০ লাখ ডোজ টিকা এসেছে। চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসবে।
এর আগে গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় ১৩ জুন আসে ছয় লাখ ডোজ টিকা। সব মিলিয়ে ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। উপহার হিসেবে আরও ১০ লাখ ডোজ টিকা দেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, দেশের ১ কোটি ১১ লাখ ১২ হাজার ৮৫৫ জন মানুষ করোনা টিকার আওতায় এসেছেন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬৮ লাখ ১৩ হাজার ১৫০ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৯ হাজার ৭০৫ জন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com