shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

করোনা পরিস্থিতি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ জুলাই ২০২১, ১৪:২০

করোনা পরিস্থিতি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার সরকারের শীর্ষ পর্যায়ে এক বৈঠক বসতে যাচ্ছে। জানা গেছে, আজ দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হবে এই বৈঠক। যেখানে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় উপস্থিত থাকবেন-অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এর আগে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘হাসপাতালের সিট বাড়িয়ে আর বেশি ডাক্তার নিয়োগ করে করোনা নিয়ন্ত্রণ করা যাবে না। ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে ও জার্মানির অনেক কিছু আছে। তা সত্ত্বেও জার্মানির মতো দেশ করোনা মোকাবিলায় অসহায় হয়ে পড়েছিল। ভারতও হিমশিম খাচ্ছে।’

করোনা থেকে মুক্ত থাকতে সবাইকে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব মানতে হবে। তা না হলে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।