স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৮ জুলাই ২০২১, ১৪:০৩
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাওয়ার আগে মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে বড় ভাইয়ের সঙ্গে দেখা করে দোয়া নেন তিনি। এ সময় দুই ভাইয়ের মধ্যে নোয়াখালীর স্থানীয় রাজনীতির বিভিন্ন বিষয়ে আলোচনাও হয়।
নিজের ফেসবুক পেজে দুই ভাইয়ের সাক্ষাতের একটি ছবি পোস্ট করে মির্জা কাদের লিখেছেন, ‘চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই, জননেতা জনাব ওবায়দুল কাদের এমপির সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিই। এ সময় কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়।’ এলাকার নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘সকলে ধৈর্যবান হয়ে শান্তির লক্ষ্যে কাজ করুন। শান্তি প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা করুন। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির দরজায় মা-বাবার কবর জিয়ারত শেষে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। আবদুল কাদের মির্জা বুধবার রাত ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিকিত্সার জন্য আমেরিকার উদ্দেশে যাত্রা শুরু করবেন। নিয়মিত চেকআপ করতে তিনি আমেরিকা যাচ্ছেন। আগামী ১২ আগস্ট চিকিৎসা শেষে তাঁর দেশে ফিরে আসার কথা রয়েছে। আমেরিকাযাত্রায় তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক ও আমেরিকাপ্রবাসী আইয়ুব আলী।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com