স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩০ জুলাই ২০২১, ১২:১৯
ইউরোপসহ বিভিন্ন দেশে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন বেড়েছে ১০ গুণ। যাদের অনেকেই গেছেন অবৈধপথে। তবে একে দেশের ভাবমূর্তির ওপর কোনো প্রভাব পড়বে না বলে দাবি পররাষ্ট্রমন্ত্রীর। বলেন অনেকেই মিথ্যা তথ্য দিয়ে এ সব আবেদন করেছেন। আর বিশ্লেষকরাও বলছেন, দেশে না ফেরার ফন্দিতেই রাজনৈতিক আশ্রয়ের আবেদন অনেকের।
২১ জুলাই। লিবিয়া থেকে তিউনিশিয়া হয়ে ইউরোপে যাবার পথে প্রাণ হারান ১৭ বাংলাদেশী। এর কয়েকদিন আগে একই পথে ইউরোপে যাওয়ার সময় ২৬৭ জনকে আটক করা হয়। যার মধ্য ২৬৪ জনই বাংলাদেশি।
করোনার মাঝে দালালের প্রলোভনে জীবনের ঝুকি নিয়ে সাগর পাড়ি দিচ্ছেন বাংলাদেশসিহ অন্যদেশের নাগরিকরাও। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর পরিসংখ্যান বলছে এভাবে যারা বিদেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন তা গেল কয়েক বছরের তুলনায় ১০ গুণ বেশি। ২০২০ সালে যে সংখ্যা ছিল সাড়ে ৫ লাখেও বেশি। অথচ ২০১৯ সালে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন ৫৭ হাজার ৯৩৩ বাংলাদেশী ।
বিশ্লেষকরা বলছেন, শুধু সমুদ্র পাড়ি দিয়েই নয়, অনেকেই বিদেশে গিয়ে দেশে ফিরবেন না বলেই আবেদন করছেন রাজনৈতিক আশ্রয়ের। পররাষ্ট্রমন্ত্রীর দাবি, বিদেশে গিয়ে মিথ্যে বলে রাজনৈতিক আশ্রয় আবেদন করছেন বাংলাদেশীরা।
পরিসংখ্যান বলছে, গত ১৮ মাসে দুবাই এর ফ্রি ভিসা পেয়ে বিদেশে পাড়ি জমান প্রায় ২ লাখ বাংলাদেশি নারী-পুরুষ। যাদের মধ্যে ফিরেছে মাত্র ২১ হাজার।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com