স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৮ আগস্ট ২০২১, ১৩:২০
একদিনে সারাদেশে রেকর্ড পরিমাণ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) সারাদেশে মোট ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জনকে দেয়া হয়েছে করোনার টিকা। এর মধ্যে করোনার প্রথম ডোজ দেয়া হয়েছে রেকর্ড ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনকে। আর দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৫৩ হাজার ৭৯৮ জনকে।
শনিবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকাগ্রহীতাদের মধ্যে ২৭ হাজার ৭৯ জন নিয়েছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ। এর মধ্যে ১৬ হাজার ২১৯ জন ছিলেন পুরুষ এবং ১০ হাজার ৮৬০ জন ছিলেন নারী। আর ৪ হাজার ৬৭৪ জন নিয়েছেন ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ। এর মধ্যে ৪ হাজার ১৩৫ জন ছিলেন পুরুষ এবং ৫৩৯ জন ছিলেন নারী।
এ ছাড়া ২৪ লাখ ৯৯ হাজার ৪৫১ জন চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন। এর মধ্যে ১৩ লাখ ৫৩ হাজার ৯১৭ জন ছিলেন পুরুষ এবং ১১ লাখ ৪৫ হাজার ৫৩৪ জন ছিলেন নারী। সিনোফার্মের দ্বিতীয় ডোজ নিয়েছেন ২২ হাজার ৪৫ জন। তার মধ্যে ১২ হাজার ৮৮৩ জন পুরুষ এবং ৯ হাজার ১৬২ জন নারী।
২ লাখ ৮৩ হাজার ৭২১ জন নিয়েছেন মর্ডানার প্রথম ডোজ। এর মধ্যে পুরুষ ছিলেন ১ লাখ ৬১ হাজার ১৯ জন এবং ১ লাখ ২২ হাজার ৭০২ জন ছিলেন নারী। আর দ্বিতীয় ডোজ কেউ পায়নি।
এর আগে স্বাস্থ্য দফতরের মহাপরিচালক জানান, সম্প্রসারিত টিকা কার্যক্রমের আওতায় ৪ হাজার ৬৪৪টি ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভা এবং ১২টি সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে টিকা দেয়া হবে। এতে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী ও ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবী অংশ নেবেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com