shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

রিমান্ড শেষে পরীমণিকে আদালতে হাজির করা হবে আজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ আগস্ট ২০২১, ১১:৫১

রিমান্ড শেষে পরীমণিকে আদালতে হাজির করা হবে আজ

মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণি, তার সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে ফের আদালতে হাজির করা হবে আজ মঙ্গলবার (১০ আগস্ট)। তাদের আবারও রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত সংস্থা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।

এদিকে সোমবার (৯ আগস্ট) পরীমনি ও রাজসহ সাতজনের বিরুদ্ধে করা ১০ মামলার তদন্তের দায়িত্ব চেয়ে পুলিশ সদরদফতরে চিঠি দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা পরীমণি ও দীপুর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির বনানীর বাসায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যান র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‌্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‌্যাব। এ ঘটনায় পরের দিন পরীমনির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে র‌্যাব বাদী হয়ে মামলা করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।