স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১০ আগস্ট ২০২১, ১১:৫৫
চীন থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসছে। চীনের রাজধানী বেইজিং থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১০ আগস্ট) ভোর ৫টা ২৫ মিনিটে টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে।
টিকাগুলো বুধবার (১১ আগস্ট) সকালে ঢাকায় পৌঁছাবে।
বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান মঙ্গলবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান।
তিনি বলেন, কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ টিকা নিয়ে একটি ফ্লাইট বেইজিং থেকে ভোর ৫টা ২৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে ছেড়েছে। সকালের মধ্যেই এই টিকা ঢাকায় পৌঁছাবে।
টিকা আসার পাশাপাশি হুয়ালং ফেসবুকে জানান, চীন খুব শিগগিরই বাংলাদেশের সঙ্গে টিকার যৌথ উৎপাদন করবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com