shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

লকডাউন শিথিলে স্বস্তি শ্রমজীবী মানুষের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ আগস্ট ২০২১, ১৭:৫৭

লকডাউন শিথিলে স্বস্তি শ্রমজীবী মানুষের

লকডাউন শিথিলের সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নিয়েছেন শ্রমজীবী মানুষ। কর্মস্থলে যোগ দিতে আজ মঙ্গলবারও (১০ আগস্ট) অনেকেই ফিরছেন ঢাকায়। এদিকে রাজধানীর সড়কে ভিড় বেড়েছে অফিসগামী মানুষের। যানবাহনের চাপ বাড়ায় বিভিন্ন সড়কে সকাল থেকে দেখা গেছে তীব্র যানজট।

১৯ দিন পর ১১ আগস্ট থেকে শিথিল হচ্ছে কঠোর লকডাউন। তার আগেই মানুষের চলাচল তো বেড়েছেই, সাথে বাস ছাড়া চলেছে সব ধরনের যান। অফিস শুরুর আগের সময়টায় অনেক জায়গায় তৈরি হয় যানজট। সিগন্যালে যানবাহনকে আটকে থাকতে হয় দীর্ঘ সময়।

অফিস, রেস্তোরাঁ, বিপণীবিতান সব খুলে যাচ্ছে। করোনা কবে বিদায় হবে তার ঠিক নেই। এমন বাস্তবতায় কাজ না থাকলে খাবার জুটবে না অনেকের। আর তাই কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরেছেন অনেকে।

তবে, শতভাগ আসন পূর্ণ করে অর্ধেক গণপরিবহন চালোনোর সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ অনেকেরই। ভোগান্তি বাড়ার আশঙ্কা তাদের।

লকডাউন শিথিল হলেও, স্বাস্থ্যবিধিতে যেন শিথিল না হয় তা নিশ্চিতের দাবিও অনেকের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।