shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

১৯ দিন পর শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ আগস্ট ২০২১, ১৪:৫২

১৯ দিন পর শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু

করোনার সংক্রমণ রোধে কঠোর বিধি-নিষিধের ১৯ দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল।

স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে বুধবার ভোর পৌনে ৫টায় রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায় বলাকা কমিউটার ট্রেন। এরপর ভোর ৫টায় তুরাগ লোকাল এবং ৫টা ৪০ মিনিটে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশে ছেড়ে যায় দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন।

কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে ২৫ জোড়া আন্তঃনগর এবং ১২ জোড়া মেইল-কমিউটার ট্রেন চলাচল করছে। আর সারাদেশ থেকে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ২০ জোড়া মেইল-কমিউটার ট্রেন চলাচল করছে। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করবো। ইতোমধ্যেই স্টেশন ধোয়া-মোছার কাজ শেষ হয়েছে। সে সঙ্গে জীবাণুনাশক দিয়ে ট্রেনের ভেতরে এবং বাইরে পরিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

কমলাপুর রেল স্টেশন সূত্রে জানা যায়, বুধবার ভোর পৌনে ৫টায় ময়মনসিংহের উদ্দেশে বলাকা কমিউটার ট্রেন ছেড়ে যায়। এর পর ৫টায় তুরাগ লোকাল, ৫টা ৪০ মিনিটে দেওয়ানগঞ্জ কমিউটার ছেড়ে যায়। প্রথম আন্তঃনগর ট্রেন হিসেবে সকাল ৬টা ২০ মিনিটে সিলেটের উদ্দেশে পারাবত এক্সপ্রেস ছেড়ে যায়।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম জানান, আজ বুধবার থেকে ট্রেন চলাচল শুরু হলেও ওইদিন একতা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহ ঢাকা থেকে এবং ৭৮৩ টংগীপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোবরা থেকে ছাড়ছে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।