shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

পরী-হেলেনাদের ব্যাংক হিসাব তলব বিএফআইইউয়ের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ আগস্ট ২০২১, ১৯:২৮

পরী-হেলেনাদের ব্যাংক হিসাব তলব বিএফআইইউয়ের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মডেল মরিয়ম আক্তার মৌ ও হেলেনা জাহাঙ্গীরসহ আটজনের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ব্যাংক হিসাব তলব হওয়া বাকিদের মধ্যে রয়েছেন রোজিনা আক্তার নামে এক নারী। তার ঠিকানা উল্লেখ করা হয়েছে বরিশালের বানারীপাড়া। এছাড়া ঢাকার মোহাম্মদপুরের নেয়ামত উল্লাহর দুই ছেলে মিশু হাসান ও সালেহ চৌধুরী ওরফে কার্লোসের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) বিএফআইইউর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের হিসাবের সমস্ত তথ্য পাঠাতে বলা হয়েছে। চিঠিতে জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, পিতামাতার নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে পরীমণির পুরো নাম শামসুন নাহার স্মৃতি উল্লেখ করা হয়েছে। ঠিকানা দেয়া হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার বগিরাতপুরের মিরুখালী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।