shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

পরীমণির জামিন আবেদন শুনানি বুধবার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ আগস্ট ২০২১, ১৭:২২

পরীমণির জামিন আবেদন শুনানি বুধবার

মাদক মামলায় ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণির জামিন আবেদন করেছেন তার আইনজীবী। সোমবার (১৬ আগস্ট) সিএমএম রেজাউল করীম চৌধুরীর আদালতে পরীমণির আইনজীবী মজিবুর রহমান এ জামিন আবেদন করেন।

পরীমণির আইনজীবী বলেন, আজ আমরা ঢাকা মহানগর হাকিম (সিএমএম) রেজাউল করীম চৌধুরী বরাবর পরীমণির জামিন আবেদন করি। আদালত এ বিষয়ে শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেন।

এর আগে শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।

অপরদিকে, তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ পরীমণির জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বিকেলে পরীমণির বনানীর বাসায় অভিযান চালান র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‌্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়।

এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‌্যাব। এ ঘটনায় পরের দিন পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র‌্যাব বাদী হয়ে একটি মামলা করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।