স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ আগস্ট ২০২১, ১৮:৪২
আগামী শুক্রবার পালিত হবে পবিত্র আশুরা। করোনাভাইরাস মহামারীর পরিস্থিতি বিবেচনায় গত বারের মতো এবারও আশুরায় মুসলিম শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।
মঙ্গলবার (১৭ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। একইসঙ্গে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা বন্ধ থাকবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com