পিরোজপুর প্রতিনিধি ১৮ আগস্ট ২০২১, ০০:৫৬
আজ ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ভয়াল দিন। ২০০৫ সালের এই দিনে মৌলবাদী জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) একযোগে ৬৩ জেলায় ৪৩৪ স্থানে বোমা বিস্ফোরণ ঘটায়।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদের শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১৭ আগস্ট ২০২১ইং, মঙ্গলবার জাতির পিতাকে হত্যার দন্ডপ্রাপ্ত পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবিতে কেন্দ্রীয় সংসদ সহ সারাদেশের ন্যায় পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সকাল ১১টা হতে দুপুর ১২ টা পর্যন্ত পিরোজপুর জেলা শহরে “মানববন্ধন” কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা ও সাধারণ সম্পাদক সুমন শিকদার। মানববন্ধন কর্মসূচিতে বিপুল সংখ্যাক স্বেচ্ছাসেবক লীগের নেতা/কর্মী অংশ গ্রহন করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com