shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

টিভির মামলায় জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ আগস্ট ২০২১, ০২:০৪

টিভির মামলায় হেলেনা জাহাঙ্গীর জামিন পেলেন
হেলেনা জাহাঙ্গীর

কারাগারে থাকা আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে তা মঞ্জুর করেন।

হেলেনা জাহাঙ্গীরের পক্ষে জামিনের আবেদন করেছিলেন আইনজীবী শফিকুল ইসলাম। তবে আইনজীবী জানিয়েছেন, আসামির বিরুদ্ধে মাদক, প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনের আরও তিনটি মামলা আছে। সেগুলোতে জামিন না পাওয়ায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলার অভিযোগে বলা হয়, সরকারের অনুমোদন না থাকা সত্ত্বেও হেলেনা জাহাঙ্গীর তার ‘জয়যাত্রা টিভি’ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বলে দাবি করেন। এমনকি তার দুই সহযোগী হাজেরা খাতুন ওরফে অনি ও সানাউল্লাহ নুরী এবং অন্য আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন জেলার প্রতিনিধি নিয়োগ করে মোটা অঙ্কের টাকা জামানত হিসেবে নেন। প্রতারণার মাধ্যমে সেই টাকা আত্মসাৎ করেন তারা। এর বাইরেও প্রতিনিধিদের কাছ থেকে প্রতিমাসে তিন হাজার টাকা করে চাঁদা আদায় করছিলেন।

র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ গত ২৯ জুলাই রাতে রাজধানীর গুলশান-২ এলাকার বাড়িতে অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে (৪৯) গ্রেপ্তার করে। অভিযানে ১৯ বোতল বিদেশি মদ, একটি ক্যাঙ্গারুর চামড়া, একটি হরিণের চামড়া, দুটি মোবাইল ফোন, ১৯টি চেকবই ও বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি সেট এবং জুয়া (ক্যাসিনো) খেলার সরঞ্জামাদি ৪৫৬টি চিপস জব্দ করা হয়। র‌্যাব-৪ বিটিআরসির সহযোগিতায় মিরপুরে অবস্থিত হেলেনা জাহাঙ্গীরের অনুমোদনহীন জয়যাত্রা টেলিভিশনেও অভিযান চালিয়ে সেটি সিলগালা করে এবং অবৈধ মালামাল জব্দ করে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের পোস্টার ভাইরাল হলে আলোচনায় উঠে আসেন হেলেনা জাহাঙ্গীর। পোস্টারে তাকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং মাহবুব মনিরের নাম উল্লেখ করা হয় সাধারণ সম্পাদক হিসেবে। এর পরই আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য পদ হারান হেলেনা জাহাঙ্গীর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।