স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৮ আগস্ট ২০২১, ১৭:১২
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালী শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে তিনি এ টিকা গ্রহণ করেন।
এর আগে বিকেল ৪টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে ১০ মিনিটে শেখ রাসেলে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী।
এদিকে বেগম জিয়ার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো হাসপাতাল প্রাঙ্গণে।
গতকাল মঙ্গলবার রাতেই বিএনপি থেকে জানানো হয়েছিল বুধবার দ্বিতীয় ডোজ টিকা নিতে যাবেন খালেদা জিয়া। গত ১৯ জুলাই মর্ডানার প্রথম ডোজ টিকা নেন খালেদা জিয়া।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com