shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

ফাইজারের ১০ লাখ টিকা আসছে ৩০ আগস্ট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ আগস্ট ২০২১, ১৮:৩৪

ফাইজারের ১০ লাখ টিকা আসছে ৩০ আগস্ট

৩০ আগস্ট ফাইজারের আরও ১০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই দিন সন্ধ্যা সোয়া ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের মাধ্যমে এসব ভ্যাকসিন আসবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর. মিলার বিমানবন্দরে উপস্থিত থেকে টিকা গ্রহণ করবেন।  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে। সেই ৬০ লাখ ডোজ ভ্যক্সিনের অংশ হিসেবে আগামী ৩০ আগস্ট ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে বলে জানায় মন্ত্রণালয়। পরবর্তীতে ক্রমান্বয়ে আরো ৫০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন সেপ্টেম্বরের মধ্যেই দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।