স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৫ আগস্ট ২০২১, ২১:১৯
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া চিত্রনায়িকা পরীমণি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সব প্লাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়া নুহাইয়া আহমেদ এ রিট দায়ের করেন।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে সাকলায়েনের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে দুজন দুজনকে কেক কেটে খাইয়ে দেওয়াসহ অন্তরঙ্গ দৃশ্য দেখা যায়। পরে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ছাড়াও খোদ পুলিশ প্রশাসনেও নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com