shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

পরীমনি সুন্দরী, তার জামিন পাওয়ার অধিকার আছে: জাফরুল্লাহ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ আগস্ট ২০২১, ১৮:১৪

পরীমনি সুন্দরী, তার জামিন পাওয়ার অধিকার আছে: জাফরুল্লাহ
গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় বক্তারা। ছবি-সংগৃহীত

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, চিত্রনায়িকা পরীমনি একজন সুন্দরী নারী। তিনি অপরাধ করেছেন কিনা বা অপরাধের সঙ্গে জড়িত কিনা তা আদালত নির্ধারণ করবে। তবে তার জামিন পাওয়ার অধিকার রয়েছে।

রোববার জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, সরকার মদ আমদানির বৈধতা দিয়েছে। তবে অপরাধ করে পরবর্তী সময়ে আদালত এবং কারাভোগের পর সবারই জামিনের অধিকার রয়েছে। পরীমনির জামিনের অধিকার রয়েছে। 

দ্রুত জামিন আবেদন বিবেচনা করার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে পরীমনির বিচার দ্রুত করার দাবি জানান ডা. জাফরুল্লাহ।

এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সত্যিকারের প্রতিনিধি হচ্ছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। কামাল হোসেনকে জাগতে হবে। সম্মিলিত চেষ্টা করলে দেশ পরিবর্তন হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।