shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

চীন থেকে করোনার ৩ লাখ ডোজ টিকা ও মেডিকেল সরঞ্জামাদি নিয়ে দেশে ফিরল বাংলাদেশ বিমান বাহিনী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ আগস্ট ২০২১, ১৯:১৪

চীন থেকে করোনার ৩ লাখ ডোজ টিকা ও মেডিকেল সরঞ্জামাদি নিয়ে দেশে ফিরল বাংলাদেশ বিমান বাহিনী

বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান করোনাভাইরাস প্রতিরোধে সিনোফার্মের ৩ লাখ ডোজ টিকা ও মেডিকেল সরঞ্জামাদি নিয়ে রবিবার (২৯ আগষ্ট) চীন থেকে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলা, ঢাকায় অবতরণ করেছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাথে চীনের পিপল্স লিবারেশন আর্মির সামরিক কাজে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ শুভেচ্ছা হিসেবে প্রদানকৃত করোনাভাইরাস প্রতিরোধে সিনোফার্মের ৩ লাখ ডোজ টিকা ও মেডিকেল সরঞ্জামাদি চীন হতে বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান দেশে ফেরার মাধ্যমে এই ফেরি মিশন সম্পন্ন করেছে।

উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর উক্ত পরিবহন বিমানটি চীন হতে করোনাভাইরাসের টিকা সংগ্রহের নিমিত্তে শনিবার (২৮ আগষ্ট) বিমান বাহিনীর ১৩ জন এয়ার ক্রু চীনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছিলেন। উইং কমান্ডার মোঃ হাবিবুর রহমান, জিডি(পি) উক্ত সি-১৩০জে পরিবহন বিমানের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষে মিডিয়া ব্রিফ করেন ডাইরেক্টর জেনারেল মেডিক্যাল সার্ভিসেস মেজর জেনারেল মো: মাহাবুবুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।