shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত শিগগিরই

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩০

স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত শিগগিরই

স্কুলের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এই তথ্য জানান।

খুরশীদ আলম জানান, আগামীকাল সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠক আছে। সেখানেই সিদ্ধান্ত হবে স্কুলের শিশুদের করোনা টিকা দেওয়া হবে কিনা।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী চান স্কুলের শিশুদের টিকা দিতে। তবে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন নির্দেশনা পাইনি আমরা। আমেরিকায় শিশুদের যে টিকা দেওয়া হয়েছে তা প্রটোকল অনুযায়ী দিয়েছে, সে রকম আমাদের দেশেও হতে পারে। ’

টিচারদের টিকা দেওয়া প্রায় শেষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।