স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৭
দুবাই আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রোববার (২৯ আগস্ট) স্থানীয় একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়।
দুবাই আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দেলোয়ার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল।
প্রধান বক্তা ছিলেন আরব আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউসার। বিশেষ অতিথি ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী, ব্যাংকার নূর মোহাম্মদ, ইউএই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, শারজা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুদ্দিন, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু, আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও দুবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন চৌধুরী, আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি এম এ করিম, দুবাই আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, হাসান মুরাদ, মনজুর মোরশেদ, আনোয়ারুল ইসলাম বাবুল, মোহাম্মদ ইমরান, মো. শাকিল, মোহাম্মদ ইসমাইল প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সব শহিদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com