shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

অনুমোদন পেলেই ১২ বছরের বেশি বয়সীদের টিকার আওতায় আনা হবে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৩

অনুমোদন পেলেই ১২ বছরের বেশি বয়সীদের টিকার আওতায় আনা হবে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ১২ বছরের বেশি বয়সী যারা আছেন তাদের টিকা দেয়ার ব্যাপারে ডব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। কোনো দেশেই এর অনুমোদন দেয়া হয়নি। যেসব দেশে এই বয়সীদের টিকা দিচ্ছে সেটা নিজেদের প্রটোকল মেনে করছে। এ ব্যাপারে টেকনিক্যাল কমিটির অনুমোদনেরও প্রয়োজন আছে। 

চলতি মাসে আরো আড়াই কোটি টিকা পাওয়া যাবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, এর মধ্যে সিনোফার্মের দুই কোটি এবং ফাইজারের ৫০ লাখ টিকা রয়েছে। সম্প্রতি করোনার সংক্রমণের হার কমে যাওয়ায় করোনা চিকিৎসার জন্য নিবেদিত হাসপাতালের কিছু শয্যা অন্য রোগীদের চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।